× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৬:১৭ এএম

অভিভাবক সমাবেশ

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৬:১৭ এএম

অভিভাবক সমাবেশ

শিক্ষার মানোন্নয়নে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ১নং বীরতারা ইউনিয়নের কাঁঠালিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের হলরুমে গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের পক্ষ থেকে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজন মিয়া, সহকারী শিক্ষক কামরুন্নাহার, কামরুন্নাহার আঁখি ও আশিফুল মাহবুব নয়ন প্রমুখ। বক্তারা বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, এক দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে শিক্ষার্থী মৌখিক পড়ায় কি ধরনের সমস্যার সম্মুখীন হয় তা অবহিতকরণ ও বাড়িতে শিক্ষার্থীদের পড়াশোনার ভালো পরিবেশ নিশ্চিত করাসহ ১ম প্রান্তিক মূল্যায়ন-২০২৬ এর ফল প্রকাশ করা হয়। একই সঙ্গে বিভিন্ন শ্রেণিতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত সকল অভিভাবকদের হাতে শিক্ষার্থীদের শিখন অগ্রগতি প্রতিবেদন তোলে দেওয়া হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!