× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রংপুর ব্যুরো

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৬:২০ এএম

রংপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ১

রংপুর ব্যুরো

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৬:২০ এএম

রংপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, আহত ১

রংপুরের বদরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলায় বজ্রপাতে রহমত উল্যাহ (৩৫) ও আব্দুর রশিদ (৪৮) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় খোরশেদ আলম নামে আরও এক কৃষক গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে পৃথক এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ঘিরনই এলাকার মালতলা মাঠে রহমত উল্যাহ ও খোরশেদসহ বেশ কয়েকজন কৃষককাজ করছিলেন। এ সময় হঠাৎ তুমুল বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি সেচযন্ত্রের ঘরে আশ্রয় নেন। কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই রহমত উল্যাহর মৃত্যু হয় এবং তার সঙ্গে থাকা খোরশেদ আলম মারাত্মকভাবে আহত হন। বজ্রপাতের তীব্রতায় ঘটনাস্থলে ৬টি ছাগলও মারা গেছে। স্থানীয়রা আহত খোরশেদকে উদ্ধার করে দ্রুত রমেক হাসপাতালে ভর্তি করেন।

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত রহমত উল্যাহর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহত কৃষককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, বিকেলে মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর এলাকায় বজ্রপাতে আব্দুর রশিদ (৪৮) নামে আরেক কৃষকের মৃত্যু হয়েছে। মিঠাপুকুর থানার ওসি এরশাদ হোসেন জানান, বিকেলে মাঠে কাজ করার সময় হঠাৎ ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই আব্দুর রশিদের মৃত্যু হয়।

 

রূপালী বাংলাদেশ

Link copied!