× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৬:২৬ এএম

ছাত্রদল নেতা গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৬:২৬ এএম

ছাত্রদল নেতা গ্রেপ্তার

ঢাকার সাভারে স্ত্রী রিয়া মনি (২১) হত্যার প্রধান আসামি ও সাভার পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রনি চৌধুরীকে (২৩) রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রংপুর কোতোয়ালি থানার সবুজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৮ জুন সাভারের ছায়াবীথি এলাকার একটি ভাড়া বাসা থেকে রিয়া মনির মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর থেকেই রনি পলাতক ছিলেন। নিহতের মামা সাদ্দাম হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেন। গ্রেপ্তার রনি নিজেকে নির্দোষ দাবি করে স্ত্রীর আত্মহত্যায় ভয় পেয়ে পালানোর কথা জানিয়েছেন। তবে পুলিশ জানায়, ময়নাতদন্ত ও তদন্ত সাপেক্ষে হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!