× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাদকবিরোধী র‌্যালি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৬:২৭ এএম

মাদকবিরোধী র‌্যালি

‘মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন’Ñ এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা গ্রামের যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে অভিযাত্রী ক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম মমতাজ হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল্লাহ সিরাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান। তিনি বলেন, মাদক বর্তমানে সমাজের ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। এটি নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি। তিনি মাদক নির্মূলে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষক, ইমাম, সাংবাদিক ও বিপুলসংখ্যক তরুণ-যুবক উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!