চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাঘডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামের পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হলেও অপরজনের সন্ধান এখনো মেলেনি। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুরা হলোÑ বাখের আলী গ্রামের জহুরুল ইসলামের মেয়ে কারিমা (৮) ও চাকপাড়া গ্রামের কাজল আহাদের মেয়ে ইসরাত (৭)। ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরিদল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর একজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্য শিশুকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। শিশুদের আকস্মিক এই মৃত্যু ও নিখোঁজের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন