× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৬:৩৫ এএম

হাসপাতাল থেকে ফিরেই সুখবর দিলেন মিরাজ

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৬:৩৫ এএম

হাসপাতাল থেকে ফিরেই সুখবর দিলেন মিরাজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মাথায় বল লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল বাংলাদেশ শিবিরে। তবে সব শঙ্কা দূর করে অবশেষে স্বস্তির খবর দিয়েছেন মিরাজই।

ম্যাচ চলাকালে একটি বাউন্সার সরাসরি আঘাত হানে মিরাজের মাথায়। আঘাতের পর তাকে বেশ অস্বস্তিতে দেখা যায়, এমনকি বমিও করেন তিনি। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েন সতীর্থ, টিম ম্যানেজমেন্ট ও সমর্থকরা। কারণ মাথায় আঘাতের ঘটনা অনেক সময় গুরুতর পরিণতিও ডেকে আনতে পারে। তবে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর নিজেকে সুস্থ অনুভব করেন মিরাজ। এরপর আবারও ব্যাট হাতে মাঠে নামেন এবং দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ম্যাচের শেষ মুহূর্তে তার ব্যাট থেকেই আসে জয়সূচক শট, সেটিও ছিল দৃষ্টিনন্দন এক ছক্কা।

তবু মাথার আঘাতের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় বাংলাদেশ দলের মেডিকেল বিভাগ। ম্যাচ শেষ হওয়ার পরপরই মিরাজকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় ১২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয় তাকে। সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা কোনো ঝুঁকির লক্ষণ না পাওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় বাংলাদেশ অধিনায়ককে।

বাড়ি ফিরে ফেসবুকে নিজের শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানান মিরাজ। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্য যারা কল ও মেসেজ করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সময়মতো সাড়া দিতে না পারায় দুঃখিত। আপনাদের দোয়া ও ভালোবাসার জন্য হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন।’

মিরাজের এই বার্তায় স্বস্তি ফিরেছে দেশের ক্রিকেটাঙ্গনে। দলের অন্যতম ভরসার এই অলরাউন্ডার দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরবেন বলেই আশা করছেন ভক্তরা।

রূপালী বাংলাদেশ

Link copied!