× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৭:০৮ এএম

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৭:০৮ এএম

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার রাজধানীর বাংলাদেশ স্কাউট ভবনের অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মো. শামসুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের ট্রেজারার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. খান মইনুদ্দীন আল মাহমুদ সোহেল। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ, তানভীর হাসনাইন মঈন, উপমহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান, এস এম রোকনুজ্জামান, মো. আনিছুর রহমান, মো. আবদুল মান্নান মিয়া, স্কাউটসের যুগ্ম নির্বাহী পরিচালক আবুল হাসনাত মো. মুহসিনুল ইসলাম ও মো. রুহুল আমিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!