× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ১২:১৪ এএম

বাঁচতে চান ক্যানসার আক্রান্ত আরিফুল

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ১২:১৪ এএম

বাঁচতে চান ক্যানসার  আক্রান্ত আরিফুল

বাগেরহাটের কচুয়া উপজেলার সোনাকুড় গ্রামের বাসিন্দা মো. আরিফুল শেখ (রবিউল) ক্যানসারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। পিঠে হওয়া একটি ফোঁড়া থেকে সৃষ্ট টিউমার বর্তমানে জটিল আকার ধারণ করেছে। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই আরিফুল কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামে তার খালু মরহুম হামিদ শেখের বাড়িতে বসবাস করে আসছেন। কয়েক বছর আগে তার পিঠে একটি ফোঁড়া দেখা দেয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে সেটি অপসারণ করা হলেও ২০২২ সালে আবারও ফোঁড়াটি বড় হতে শুরু করে। ধীরে ধীরে তা টিউমারে রূপ নেয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার শরীরে ক্যানসার শনাক্ত করেন। বর্তমানে পিঠের টিউমারটি বড় আকার ধারণ করায় স্বাভাবিক চলাফেরা ও দৈনন্দিন কাজকর্ম কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে চিকিৎসা চললেও আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা নিতে পারছেন না তিনি।

স্থানীয় বাসিন্দা আলমগীর শেখ বলেন, ‘আরিফুল দীর্ঘদিন ধরে কঠিন রোগে ভুগছেন। চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসা করানো কঠিন হয়ে পড়েছে। সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলোর সহযোগিতা প্রয়োজন।’ আরিফুলের খালা জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত বড় অঙ্কের অর্থ সংগ্রহ করা পরিবারের পক্ষে সম্ভব নয়।

তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আরিফুল আমার কাছেই মানুষ হয়েছে। এখন তার সব ধরনের দেখাশোনা আমিই করছি। দীর্ঘদিন চিকিৎসা করাতে গিয়ে আমরা আর্থিকভাবে অসহায় হয়ে পড়েছি।’

আরিফুল শেখ (রবিউল) বলেন, ‘পিঠের ছোট একটি ফোঁড়া থেকে আজ রোগটি ভয়াবহ আকার ধারণ করেছে। চিকিৎসকরা দ্রুত অপারেশন ও উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। কিন্তু পরিবারের পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। আমি সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও মানবিক সংগঠনগুলোর কাছে সহযোগিতার আবেদন জানাচ্ছি।’ আরিফুল শেখের চিকিৎসায় সহযোগিতা করতে আগ্রহীরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন- মোবাইল : ০১৯১০-৮৫৪২৫৭, ০১৭৭৪-১৯৮১৫৪।

রূপালী বাংলাদেশ

Link copied!