× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

  নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ১২:২৮ এএম

চক্রের তিন সদস্য গ্রেপ্তার

‘শয়তানের নিঃশ্বাস’ স্প্রে করে লুটপাট

  নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ১২:২৮ এএম

‘শয়তানের নিঃশ্বাস’ স্প্রে করে লুটপাট

‘শয়তানের নিঃশ্বাস’ বা স্কোপোলামিন নামক বিশেষ রাসায়নিক ব্যবহার করে মানুষকে সম্মোহিত করে সর্বস্ব লুটে নেওয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ তারিকুল ইসলাম। গ্রেপ্তাররা সবাই নারায়ণগঞ্জের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত কয়েক মাস ধরে নওগাঁ শহরের বিভিন্ন স্থানে বয়স্ক নারীদের টার্গেট করে এই চক্রটি লুটপাট চালাচ্ছিল। চক্রটি ‘স্কোপোলামিন’ নামক এক ধরনের কেমিক্যাল বা ‘শয়তানের নিশ^াস’ ব্যবহার করে ভুক্তভোগীদের স্মৃতিভ্রষ্ট ও সম্মোহিত করে ফেলত। আক্রান্ত ব্যক্তি সম্মোহনের প্রভাবে অপরাধীর কথামতো নিজের গলার চেন, কানের দুল, টাকা-পয়সা, এমনকি আলমারি খুলে সব মূল্যবান সামগ্রী তাদের হাতে তুলে দিতেন। এ ঘটনায় নওগাঁ সদর থানায় এরই মধ্যে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

অপরাধ সংঘটনের কৌশল সম্পর্কে পুলিশ সুপার আরও জানান, চক্রটি অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ করে। প্রথমে একজন ভুক্তভোগীর কাছে সাহায্যের অভিনয় করে কথা বলে, এর মধ্যেই অন্য সদস্য এসে পাশে দাঁড়ায় এবং কৌশলে ভুক্তভোগীর নাকে ওই বিশেষ কেমিক্যাল স্প্রে করে দেয়। এরপরই ভুক্তভোগী চক্রের সদস্যদের নিয়ন্ত্রণে চলে যান।

গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানো হবে জানিয়ে পুলিশ সুপার বলেন, ‘বয়স্ক নারীদের টার্গেট করে চালানো এই ভয়াবহ অপরাধ দমনে নওগাঁ জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে জননিরাপত্তা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!