× UCB Sticker Card
রবিবার, ২৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০২:২৮ এএম

তাজিয়া মিছিলে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে বিরোধে হত্যা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০২:২৮ এএম

তাজিয়া মিছিলে ডুলির  রশি ধরাকে কেন্দ্র করে  বিরোধে হত্যা

রাজধানীর বাংলাবাজার এলাকায় পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে বাগি¦ত-ার জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাশেদ, আতিকুল ইসলাম শান্ত, মো. হৃদয় ও শিহাব মোল্লা।

গত শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি চাপাতি এবং ঘটনার সময় পরিধান করা জামাকাপড় উদ্ধার করা হয়।

এর আগে গত শুক্রবার রাজধানীর সূত্রাপুর এলাকায় তাজিয়া মিছিল শেষ হওয়ার পর এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। হত্যাকা-ের পরপরই ঘটনাটির রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে মাঠে নামে ডিএমপির একাধিক ইউনিট। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গতকাল শনিবার বিকেলে ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত শুক্রবার বিকেলে সূত্রাপুর থানাধীন বিবিকা রওজা ইমামবাড়া থেকে একটি তাজিয়া মিছিল সূত্রাপুর হয়ে চকবাজার-লালবাগ রুটে ধানমন্ডির দিকে রওনা দেয়। মিছিলটি বাংলাবাজার অতিক্রম করার সময় পি কে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচতলায় অজ্ঞাতনামা কিছু যুবক এক ব্যক্তিকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ দ্রুত অভিযুক্তদের শনাক্তে কাজ শুরু করে। তথ্য বিশ্লেষণ ও বিভিন্ন সূত্র যাচাইয়ের পর জানা যায়, নিহত ব্যক্তির নাম মো. জাকির হোসেন (৩১)। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহতের বড় ভাই অজ্ঞাতনামা ১৪-১৫ জনের বিরুদ্ধে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের শনাক্ত করা হয় এবং বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাজিয়া মিছিলে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে ভিক্টিম ও অভিযুক্তদের মধ্যে প্রথমে বাগি¦ত-া ও হাতাহাতি হয়। একপর্যায়ে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ভিক্টিম আত্মরক্ষার্থে একটি ভবনের নিচে আশ্রয় নিলে সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত হিসেবে মোট ১০ জনের নাম পাওয়া গেছে। এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!