× UCB Sticker Card
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৬:৪৪ এএম

জামিন পেলেন ববি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৬:৪৪ এএম

জামিন পেলেন ববি

অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানায় দায়ের করা মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। গতকাল ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান ববি। তার পক্ষে ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া শুনানি করেন। শুনানি নিয়ে আদালত এক হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মোক্তার জামিনের তথ্য জানান।

গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববিসহ চার জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। অপর আসামিরা হলেন– বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া ও অ্যাডমিন সোহেল রানা।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১২ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেডের সঙ্গে যোগাযোগ করে তার কোম্পানির জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহ করার অনুরোধ করেন। সে অনুযায়ী ২০ নভেম্বর গুলশানের বিটিএল অফিসে পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার সরবরাহ করেন মেহেদি আলম প্রিন্স; যার মূল্য ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা। ব্যাটারির মূল্য পরিশোধের কথা থাকলেও তারা যথাসময়ে টাকা পরিশোধ না করে তালবাহানা করেন।

গত ১১ জানুয়ারি সকাল ১১টার দিকে মেহেদি আলম প্রিন্স তাদের অফিসে গিয়ে পাওনা টাকা চান। তারা কোনও টাকা দেবেন না বলে জানিয়ে দেন। তাকে বিভিন্ন ধরণের হুমকি-ধামকি দিয়ে অফিস থেকে বের করে দেন। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারির ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করেন বলে মামলায় অভিযোগ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!