যশোরের শার্শায় ১১ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে তামিম ইকবাল (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার আফিল জুট মিলের স্টাফ কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত তামিম উপজেলার গোগাবাজার এলাকার হারুনার রশীদের ছেলে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত ২৬ জুন রাতে শিশুটির মা কর্মস্থলে থাকা অবস্থায় তামিম কৌশলে তার ঘরে ঢুকে মুখ বেঁধে স্টাফ কোয়ার্টারের একটি কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির কাছ থেকে ঘটনা জানার পর তার মা শার্শা থানায় লিখিত এজাহার দেন। থানার ওসি শামিনুল হক জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন