× UCB Sticker Card
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৩:২৮ এএম

যুবকের মৃত্যু

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৩:২৮ এএম

যুবকের মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে খালে পড়ে জুয়েল মিয়া (২১) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে পৌর এলাকার কানাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই গ্রামের এখলাছ মিয়ার ছেলে। পারিবারিক সূত্র জানায়, রাতে খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন জুয়েল। অন্ধকারের কারণে বাড়ির পাশে খালের পাড়ে পা পিছলে তিনি পানিতে পড়ে যান। শারীরিক সীমাবদ্ধতার কারণে নিজে উঠতে না পারায় পানিতে ডুবেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে স্বজনরা তাকে খুঁজে না পেয়ে খালের পানিতে নিথর দেহ ভেসে থাকতে দেখেন। নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!