× UCB Sticker Card
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৩:৩০ এএম

 শিক্ষা ও নেতৃত্বের দীক্ষায় বরণ

মাভাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৩:৩০ এএম

মাভাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ইঞ্জিনিয়ারিং, অনার্স ও বি.ফার্ম প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পৃথক আয়োজনের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবীনদের উদ্দেশে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সচেষ্ট। আমি নবীন শিক্ষার্থীদের আহ্বান জানাইÑ তোমরা দায়িত্বশীল আচরণের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য অক্ষুণœ রাখবে।

তিনি আরও জানান, নবীনদের দক্ষতা বৃদ্ধিতে নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায় আগামী ১৮ থেকে ২১ জুলাই পর্যন্ত চার দিনব্যাপী শিক্ষার্থীদের জন্য বিশেষ ‘গ্রুমিং ও কাউন্সেলিং সেশন’ অনুষ্ঠিত হবে। এই সেশন শিক্ষার্থীদের ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং বিশ্ববিদ্যালয় জীবনের নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রমতে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে মাভাবিপ্রবির ১৮টি বিভাগে স্নাতক পর্যায়ে মোট ৯০৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ওরিয়েন্টেশনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস নতুন প্রাণচাঞ্চল্যে মুখরিত হয়ে উঠেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!