বরগুনার পাথরঘাটা উপজেলায় পানিতে ডুবে নাবিল (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাজারখাল এলাকায় নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নাবিল স্থানীয় বাসিন্দা হাসান মিয়ার ছেলে। তার মা ফাহিমা রিমু পাথরঘাটা মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত। কর্মস্থলে থাকার কারণে নাবিল অধিকাংশ সময় নানির কাছেই থাকত। পরিবারের সদস্যরা জানান, ঘটনার প্রায় ২০ মিনিট আগে নাবিলের সঙ্গে তার মায়ের ফোনে কথা হয়েছিল। এরপর হঠাৎ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের সামনে পুকুরপাড়ে তার জুতা পানিতে ভাসতে দেখে পুকুরে নেমে ঘাটের নিচ থেকে নাবিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন