× UCB Sticker Card
সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০১:২৯ এএম

পেশাগত দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিতে ফায়ার সার্ভিস মহাপরিচালকের আহ্বান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০১:২৯ এএম

পেশাগত দায়িত্বকে সর্বোচ্চ  গুরুত্ব দিতে ফায়ার সার্ভিস  মহাপরিচালকের আহ্বান

পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি গতকাল রোববার সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ‘মহাপরিচালকের প্রশংসা’ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। অনুষ্ঠানে প্রশাসনিক ও অপারেশনাল কাজে বিশেষ অবদান রাখা ১৩৬ জন কর্মকর্তা-কর্মচারীকে মহাপরিচালকের প্রশংসা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত হলে মহাপরিচালককে অভিবাদন জ্ঞাপন করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার। অনুষ্ঠান শুরুর পূর্বেই সদ্যঃপ্রয়াত ডুবুরি সাদিকের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য দেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন)। এরপর মহাপরিচালক নির্বাচিত ১৩৬ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে পর্যায়ক্রমে মহাপরিচালকের প্রশংসা ইনসিগনিয়া, সনদপত্র ও অর্থ সম্মাননা তুলে দেন। মহাপরিচালকের প্রশংসাপ্রাপ্তদের মধ্য থেকে দুইজন কর্মকর্তা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। নেত্রকোনা জেলার উপসহকারী পরিচালক জাকির হোসেন তার প্রতিক্রিয়ায় ‘মহাপরিচালকের প্রশংসা’ পুরস্কার চালু করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সারা দেশের প্রশাসনিক ও অপারেশনাল কাজের প্রতি মহাপরিচালক মহোদয়ের নজরদারির বিষটির প্রশংসা করেন এবং এ জন্য তিনি মহাপরিচালক মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

এরপর বক্তব্য প্রদান করেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মহোদয় সারা দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের সাড়া প্রদান ও অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। চট্টগ্রাম অঞ্চলের বন্যা ও ভূমিধসে ফায়ার সার্ভিসের সার্বিক কার্যক্রমের প্রশংসা করে তিনি পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের আহ্বান জানান। জীবন ও সম্পদ সুরক্ষার বিষয়ে অগ্রাধিকারের উল্লেখ করে তিনি বলেন, ‘সেবাধর্মী প্রতিষ্ঠান বিধায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’

অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালক (অপা. ও মেইন.) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সম্পর্কে সকলকে সচেতন থাকার অনুরোধ জানান। অনুষ্ঠানে প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ সরাসরি উপস্থিত ছিলেন। এ ছাড়া সকল বিভাগের বিভাগীয় উপপরিচালকগণ এবং জেলা কর্মকর্তাগণ নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত ছিলেন।

 

রূপালী বাংলাদেশ

Link copied!