গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে অংশীদারিত্বের লক্ষ্যে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও হুয়াওয়ে বাংলাদেশের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ইউল্যাব ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সভায় হুয়াওয়ে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হুয়াওয়ে সাউথ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মা বেন। তার সঙ্গে ছিলেন ঢাকার কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুয়েই। ইউল্যাবের পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক মুহাম্মদ গোলাম কিবরিয়া, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিশ^বিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন