× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০২:৩২ এএম

সাইদুর রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০২:৩২ এএম

সাইদুর রহমান দিল্লির  নতুন প্রেস মিনিস্টার

দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মো. সাইদুর রহমানকে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল সোমবার এক প্রজ্ঞাপনে বলেছে, অন্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর করা সাইদুর রহমান দৈনিক দিনকালের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে কাজ করেছেন দৈনিক ইত্তেফাকে। জুলাই আন্দোলনের পর পদোন্নতি পেয়ে তিনি ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পান।

সাইদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি ছিলেন।

এর আগে বিগত অন্তর্বর্তী সরকার সাংবাদিক ফয়সাল মাহমুদকে প্রেস মিনিস্টারের দায়িত্ব দিয়ে দিল্লি পাঠিয়েছিল। বিগত নির্বাচনে বিএনপির জয়ের পর ১৫ ফেব্রুয়ারি তার চুক্তি বাতিল করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!