× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০২:৩৩ এএম

আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০২:৩৩ এএম

আলিফ হত্যা মামলায় চিন্ময়ের  জামিন নামঞ্জুর

আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষীর জেরা শেষ না হওয়ায় পরবর্তী শুনানির জন্য আগামী ২০ আগস্ট দিন ধার্য করা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী অ্যাডভোকেট শহিদুল আলম রাহাতের সাক্ষ্যগ্রহণ করেন। সাক্ষ্য দেওয়ার সময় তিনি বারবার কান্নায় ভেঙে পড়েন। এতে আদালতকক্ষে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অনেক আইনজীবীকেও আবেগাপ্লুত হতে দেখা যায়।

একই দিনে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন। শুনানিতে তাকে ভার্চুয়ালি আদালতে হাজির করা হয়। অন্য আসামিদের কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়। বাদীপক্ষের আইনজীবী ও আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষীর জেরা শেষ হওয়ার কথা থাকলেও আসামিপক্ষ সময়ের আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করে জেরা শেষ করার জন্য আগামী ২০ আগস্ট দিন নির্ধারণ করেন।

মামলার নথি অনুযায়ী, ৩৯ জন আসামির মধ্যে ২৭ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বাকি ১২ জন পলাতক। বর্তমানে মামলাটি রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ ও জেরা পর্যায়ে বিচারাধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!