× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০২:৩৭ এএম

ভাতার কার্ডের নামে অর্থ আদায়

রাজশাহীতে মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০২:৩৭ এএম

রাজশাহীতে মহিলা ইউপি  সদস্যের বিরুদ্ধে অভিযোগ

রাজশাহীর পবা উপজেলার ৫ নম্বর হড়গ্রাম ইউনিয়ন পরিষদের সংরক্ষিত (ওয়ার্ড ৭, ৮ ও ৯) মহিলা সদস্য মোছা. রুপালি পারভীনের বিরুদ্ধে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। একাধিক ভুক্তভোগী পরিবারের দাবি, সরকারি ভাতার কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে।

ভুক্তভোগীরা জানান, জনপ্রতি ৫ থেকে ৭ হাজার টাকা করে নেওয়া হলেও এখন পর্যন্ত অনেকেই প্রতিশ্রুত সুবিধা পাননি। অথচ সরকারি নিয়ম অনুযায়ী প্রতিবন্ধী ভাতার কার্ড পাওয়ার জন্য কোনো ধরনের ফি বা অর্থ লেনদেনের বিধান নেই।

প্রতিবন্ধী হিরা ও আলিয়া জানান, মেম্বার বলেছিলেন কার্ড করতে টাকা লাগবে। তার কথামতো ৭ হাজার টাকা দেন তারা। পরে জানতে পারেন সরকারিভাবে প্রতিবন্ধী কার্ড করতে কোনো টাকা লাগে না। তারা এই প্রতারণার বিচার দাবি করেন। এদিকে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এলাকায় টাকা ছাড়া কোনো কাজ হয় না। তারা এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন সংরক্ষিত মহিলা সদস্য মোছা. রুপালি পারভীন। তিনি বলেন, ‘প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’ এদিকে এ বিষয়ে বক্তব্য জানতে পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিষয়টি নিয়ে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন জানান, ‘এ ধরনের কোনো লিখিত অভিযোগ এখনো পাইনি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!