× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:০৭ এএম

ধুনটে আলোচিত কৃষক হত্যার ৮ মাস পর মামলার তদন্তে পিবিআই

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:০৭ এএম

ধুনটে আলোচিত কৃষক হত্যার ৮ মাস পর মামলার তদন্তে পিবিআই

ধুনটে কৃষক নুরুল ইসলামকে কান কেটে ও চোখ উপড়ে হত্যার অভিযোগে করা মামলাটি প্রায় ৮ মাস পর পিবিআইতে হস্তান্তর করা হয়েছে। বাদীর আবেদনের প্রেক্ষিতে মামলাটি শেরপুর থানা থেকে পিবিআই বগুড়া কার্যালয়ে হস্তান্তর করা হয়। মামলা সূত্রে জানা যায়, উপজেলার নিশ্চিতপুর গ্রামের নুরুল ইসলাম তালুকদারের সঙ্গে তার ভাতিজা নাজিম উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার জেরে ২০২৫ সালের ১৯ নভেম্বর তার চাচা নুরুল ইসলামকে হত্যার হুমকি দেয় নাজিম উদ্দিন। এ অবস্থায় ২০২৫ সালের ২০ নভেম্বর সন্ধ্যায় প্রতিবেশী রুবা খাতুন নামে এক গৃহবধূ পুলিশের ভয় দেখিয়ে কৌশলে নুরুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর থেকে কৃষক নুরুল ইসলামকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় নুরুল ইসলামের ছেলে শিক্ষক ইমদাদুল হক মিলন ধুনট থানায় সাধারণ ডায়রি করেন।

ওই বছরের ২২ নভেম্বর বাড়ির অদুরে ধান খেতে কান কাটা ও চোখ উপড়ানো নুরুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে ইমদাদুল হক মিলন বাদী হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় নাজিম উদ্দিন ও রুবা খাতুনের নাম উল্লেখ করা হয়। পাশর্^বর্তী শেরপুর উপজেলায় মৃতদেহ পড়ে থাকায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর এসআই সুব্রত কুমারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। ঘটনার পর থেকে নাজিম ও রুবা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এদিকে দীর্ঘদিন হত্যারহস্য উদ্ঘাটন করতে না পারায় নিহতের পরিবার ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন। এ ছাড়াও মামলা তদন্তে পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ সৃষ্টি হয়। ফলে ন্যায়বিচার দাবি করে গত ১২ এপ্রিল মামলার তদন্তভার পিবিআইতে হস্তান্তরের আবেদন করেন বাদী। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ারুল ইসলাম বলেন, মামলার নথিপত্রগুলো খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!