× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:১১ এএম

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৭ কেজি রৌপ্য ও মাদকসহ আটক ৪

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:১১ এএম

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ৭ কেজি রৌপ্য ও মাদকসহ আটক ৪

যশোর সীমান্তে পৃথক অভিযানে ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ২৫ বোতল বিদেশি মদ ও এক হাজার ২৬২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি। এসব অভিযানে ৪ জনকে আটক করা হয়। রোববার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের নীমতলা এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার ব্যাগে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য উদ্ধার করা হয়। এ সময় মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার ৩৩০ টাকাও জব্দ করা হয়। আটক রবিউল সাতক্ষীরার কলারোয়া উপজেলার আলাইপুর উত্তর গ্রামের বাসিন্দা। এদিকে, শার্শার কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে গোপীনাথপুর ও টেংরালী বাউন্ডারীপাড়া গ্রামে পৃথক দুটি অভিযানে ৭৭৪ বোতল ভারতীয় এস্কাফ ও ২৬৯ বোতল ভারতীয় উইনক্রেক্স সিরাপসহ ৩ জনকে আটক করা হয়।

আটকরা হলেন, শার্শা উপজেলার বাউন্ডারী গ্রামের হোসে মুন্সীর ছেলে আবু বকর (৩৬), গোপীনাথপুর গ্রামের সালাউল্লাহর ছেলে মিনাজ (২৩) ও কামাল হোসেনের ছেলে বশির (১৮)। এ ছাড়া মাসিলা ও পাঁচপীরতলা পৃথক অভিযানে আরও ২৫ বোতল বিদেশি মদ এবং ২১৯ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় স্বর্ণ, রৌপ্য ও মাদক পাচারের প্রবণতা বেড়েছে। এসব পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!