× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হাবিপ্রবি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:১৪ এএম

হাবিপ্রবিতে কুকুর ব্যবস্থাপনায় ভ্যাক্সিনেশন কর্মসূচি

হাবিপ্রবি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:১৪ এএম

হাবিপ্রবিতে কুকুর ব্যবস্থাপনায় ভ্যাক্সিনেশন কর্মসূচি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়ে বেশ কিছুদিন থেকে অভিযোগ করে আসছিলেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসসহ সংলগ্ন এলাকায় স্বাভাবিকভাবে চলাচল করলেও সম্প্রতি কুকুরের আক্রমণে আহত হওয়ার ঘটনা ঘটে। পরিপ্রেক্ষিতে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের বিষয়ে আইনসম্মত ব্যবস্থা নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানা যায়, কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে ভেটেরিনারি অনুষদের সহায়তায় ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় আজ মঙ্গলবার থেকে সকল কুকুরকে ভ্যাক্সিনেশনের আওতায় নিয়ে আসা হবে। প্রয়োজনে ধাপে ধাপে ক্যাস্ট্রেশন প্রক্রিয়া শুরুর কথাও জানানো হয়। এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন অ্যানিম্যাল ওয়েলফেয়ার সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!