খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সহায়তার অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহম্মেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারের মধ্যে ৩০টি পরিবারকে ৪ হাজার টাকা করে এবং একটি পরিবারকে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন