× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০২:০৪ এএম

হজ প্যাকেজ-২০২৭

কমলো বিমান ভাড়া বাড়ল খাবার খরচ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০২:০৪ এএম

কমলো বিমান ভাড়া  বাড়ল খাবার খরচ

২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা এবং সম্ভাব্য হজ ফ্লাইটের তারিখ। গতকাল মঙ্গলবার দুপুরে ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৭ সালের হজে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ সুবিধা থাকবে। এর মধ্যে প্যাকেজ-১ এর মোট খরচ নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। আর সরকারি প্যাকেজ-২ এর খরচ ধরা হয়েছে পাঁচ লাখ পাঁচ হাজার ৬৪৮ টাকা।

অন্যদিকে, বেসরকারি এজেন্সির মাধ্যমে পরিচালিত প্যাকেজ-৩ (সাধারণ হজ প্যাকেজ)-এর খরচ নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

ধর্মমন্ত্রী জানান, ২০২৭ সালের হজে গমনেচ্ছুদের চলতি বছরের ২৪ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজকে কেন্দ্র করে আগামী বছরের ৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের।

হজ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় হজযাত্রীদের বিমান ভাড়া যেখানে ছিল দুই লাখ টাকা, বর্তমান সরকার তা কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করেছে। বিমান ভাড়া উল্লেখযোগ্য পরিমাণে কমানো হলেও সামগ্রিক খরচ সমন্বয়ের বিষয়ে ব্যাখ্যা দেন মন্ত্রী।

তিনি জানান, সৌদি রিয়ালের মূল্যের ঊর্ধ্বগতি এবং সৌদি সরকারের আরোপিত নতুন কিছু বাধ্যবাধকতার কারণে নির্দিষ্ট কিছু খাতে খরচ বেড়েছে। বিশেষ করে, আগামী বছর থেকে হাজিদের জন্য হাফ বোর্ড ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে এবং খাবারের সম্পূর্ণ দায়িত্ব সৌদি সরকারের হাতে ন্যস্ত করায় কেবল এ খাতেই জনপ্রতি প্রায় ৩৮ হাজার টাকা খরচ বৃদ্ধি পেয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, সৌদি আরবের নিয়মকানুন মেনে আগামী বছরগুলোতে হাজিদের সেবা আরও সহজতর করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!