× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:০৩ এএম

হামজার পর বাংলাদেশ দলে চমক হয়ে আসছেন ফারহান ওয়াহিদ

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:০৩ এএম

হামজার পর বাংলাদেশ দলে চমক  হয়ে আসছেন ফারহান ওয়াহিদ

ইংলিশ প্রিমিয়ার লিগের মাঠে বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় হিসেবে হামজা চৌধুরীর পর এবার নতুন আশা জাগাচ্ছেন ফারহান আলী ওয়াহিদ। ফুলহামের তরুণ লেফট উইঙ্গার এখন প্রিমিয়ার লিগে অভিষেকের দ্বারপ্রান্তে। একই সঙ্গে লাল-সবুজ জার্সি গায়ে তুলে বাংলাদেশ জাতীয় দলে খেলার প্রক্রিয়াও এগিয়ে চলছে। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা তার অপেক্ষায়। ২০০৬ সালের ৯ ডিসেম্বর ইংল্যান্ডে জন্ম ফারহানের। যুক্তরাজ্যে জন্মগ্রহণ করলেও তাদের শিকড় সিলেটে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি টান ছিল। প্রথমে চেলসির একাডেমিতে যোগ দেন তিনি। ২০১৯ সালে ১২ বছর বয়সে চলে আসেন ফুলহামে। ধাপে ধাপে এগিয়ে অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২১ দলে নিজের জায়গা করে নেন। গতি, ড্রিবলিং ও বাঁ-দিক থেকে কেটে ঢুকে গোল ও অ্যাসিস্ট করার দক্ষতায় দ্রুত নজর কাড়েন।

২০২৫ সালে ফুলহামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেন ফারহান। গত মৌসুমে প্রিমিয়ার লিগ-২-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখান। নভেম্বরে মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন। মৌসুম শেষে বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায়ও স্থান পান। সম্প্রতি প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে বদলি হয়ে ফুলহামের মূল দলে অভিষেক ঘটান তিনি। প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন এখন আরও কাছাকাছি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাকে জাতীয় দলে যুক্ত করতে কাজ করছে। গত মে মাসেই বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জনিয়েছিলেন, ‘ফারহান ও তার ছোট ভাই রায়ান আলী ওয়াহিদ বাংলাদেশের হয়ে খেলতে সম্মতি দিয়েছেন। পাসপোর্ট প্রক্রিয়া এগিয়ে চলছে। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে অভিষেকের সম্ভাবনা রয়েছে। নভেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপে তাকে খেলাতে চায় বাফুফে।’ বাফুফের এই কর্মকর্তা এখন আরও আশাবাদী ফারহানকে নিয়ে, ‘তাকে সেপ্টেম্বর উইন্ডোতে পেতে সব চেষ্টা করা হচ্ছে। নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপে তাকে পাওয়া নিয়ে তেমন সংশয় নেই।’

হামজা চৌধুরীর মতো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এবং একই সঙ্গে লাল-সবুজ জার্সি গায়ে দেশের হয়ে মাঠে নামার স্বপ্ন দেখছেন ফারহান। বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও সেই দিনের অপেক্ষায়। তরুণ এই উইঙ্গার যদি প্রিমিয়ার লিগ ও জাতীয় দল দুই মঞ্চেই নিজেকে প্রমাণ করতে পারেন, তবে বাংলাদেশি ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় যোগ হবে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!