× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:৪৭ এএম

বৃক্ষমেলার উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:৪৭ এএম

বৃক্ষমেলার উদ্বোধন

কুষ্টিয়ায় সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক হারে বৃক্ষরোপণের বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক কৃষিবিদ ড. মো. শওকত হোসেন ভূঁইয়া, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল আলম, বিভিন্ন নার্সারির মালিকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!