× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:০৫ এএম

সংবাদ সম্মেলনে হাবিবুল বাশার

অস্ট্রেলিয়া সিরিজের দল গঠন ছিল কঠিন চ্যালেঞ্জ

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:০৫ এএম

অস্ট্রেলিয়া সিরিজের দল  গঠন ছিল কঠিন চ্যালেঞ্জ

জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরেই বিশ্রামের সুযোগ পায়নি বাংলাদেশ দল। সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে প্রস্তুতি। এরই মধ্যে প্রথম টেস্টের জন্য দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত দলে রয়েছে কয়েকটি চমক। দীর্ঘ পাঁচ বছর পর টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকার। পাশাপাশি প্রায় আড়াই বছর পর জাতীয় দলের টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার মুশফিক হাসান। তবে দল নির্বাচন মোটেই সহজ ছিল না বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলতে পারছেন না পেসার নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং ব্যাটার লিটন দাস। গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটারকে ছাড়াই দল সাজাতে হয়েছে নির্বাচকদের।

গতকাল সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে হাবিবুল বাশার বলেন, ‘চোটের কারণে যে অবস্থা হয়েছে, এটা খুবই চ্যালেঞ্জিং। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। অনেক প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়েছে। কেউ দুটো টেস্ট না পারুক একটা টেস্ট যদি পারে, মেইন প্লেয়ার যারা। সেটার জন্য অপেক্ষা করেছি।’

প্রধান নির্বাচকের ভাষ্য, তারা মূলত আরও আগেই দল ঘোষণা করতে চেয়েছিলেন। কিন্তু ইনজুরিগ্রস্ত ক্রিকেটারদের নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ইতিবাচক খবরের অপেক্ষায় ছিলেন। তিনি বলেন, ‘আমরা দল দিতে চেয়েছিলাম সপ্তাহখানেক আগে। যে তিনটা ফরম্যাটের দল করি, টেস্টেই সবচেয়ে স্যাটেল টিম। গত কয়েক সিরিজ ধরে ভালোই করছে। এই সিরিজ নিয়ে সবাই এক্সাইটেড ছিলাম। অস্ট্রেলিয়া যে দল, ওদের মাটিতে অনেক শক্তিশালী দল। ওদের বিপক্ষে খেলতে যেমন প্রস্তুতি বা যে ধরনের দল দরকার, তেমন অবস্থায়ই ছিলাম।’

শেষ পর্যন্ত যাদের নিয়ে দল ঘোষণা করা হয়েছে, তাদের ওপরই আস্থা রাখছেন প্রধান নির্বাচক। বাশার বলেন, ‘যেহেতু দল দিয়ে দিয়েছি। যারা ছিল ওদের নিয়ে সম্ভাব্য সেরা দলই গড়েছি। আমি আশাবাদী এই দল নিয়েই অস্ট্রেলিয়ায় ভালো করব।’ খেলাধুলায় ইনজুরি অনিবার্য বলেই মনে করেন তিনি। তাই হতাশা থাকলেও সেটিকে বাস্তবতা হিসেবেই মেনে নিচ্ছেন। তার ভাষায়, ‘স্পোর্টসে আপনি সবসময় সবাইকে পাবেন না। পরিকল্পনা অনুযায়ী হবে না সবসময়। আমাদের জন্য শুধু দুর্ভাগ্যজনক না, হতাশাজনকও ছিল। তবে সম্ভাব্য সেরা দল নিয়েই যেতে হবে। ইঞ্জুরি হলে তো কিছু করার নেই। বেশি চিন্তা এখন আর করতে চাই না।’

বাংলাদেশ দল আগামী মাসে অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। দীর্ঘ ২৩ বছর পর দেশটির মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা।

রূপালী বাংলাদেশ

Link copied!