× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:১৫ এএম

কলাপাড়ায় কৃষক হারিচ হত্যা

মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:১৫ এএম

মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় আলোচিত কৃষক হারিচ আহমেদ ওরফে মজিবুর হত্যা মামলায় ধুলাসার ইউপি সদস্য জসিম উদ্দিন খন্দকারকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় তারা জসিম উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। সোমবার সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে তারিকাটা দাখিল মাদ্রাসার সামনের সড়কে এ কর্মসূচিতে পাঁচ শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন। এতে বক্তারা দাবি করেন, ঘটনার সময় ইউপি সদস্য জসিম নিজ বাড়িতে অবস্থান করছিলেন। পরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত হারিচকে উদ্ধার এবং হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। অথচ তাকে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলার আসামি করা হয়েছে। বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি আহত ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করেছেন। সেই ব্যক্তিকেই মামলায় জড়ানো দুঃখজনক ও অন্যায়। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার সত্যতা উদ্ঘাটনের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য জসিম উদ্দিন খন্দকারের স্ত্রী নাসিমা বেগম, ছেলে সোহেল খন্দকার, স্থানীয় জামাল শিকদার, শহিদুল ইসলামসহ আরও অনেকে।

রূপালী বাংলাদেশ

Link copied!