সিংড়ায় অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে বই পাঠ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মডেল প্রেসক্লাবের কনফারেন্স রুমে অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি এসএম রাজু আহমেদের সভাপতিত্বে ও মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস কায়েমের পরিচালনায় বক্তব্য রাখেন, পরিষদের আইন উপদেষ্টা অ্যাড. বাকীবিল্লাহ রশীদী। বই পাঠ করেন শিক্ষক এমরান আলী, সাংবাদিক ফজলে রাব্বি, শুভ সরকার, কবিতা আবৃত্তি করেন কবি আজাহার আলী, কবি আবুল হোসেন, কবি সামাউন আলী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, অনির্বাণের সাবেক সেক্রেটারি আনোয়ার হোসেন আরিফ, মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রনজু আহমেদ, সাংবাদিক রবিন খান, সাংবাদিক মোতালেব হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন