সৌদি আরবে চলতি বছরে মৃত্যুদ- কার্যকরের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন রিপ্রিভ জানিয়েছে, ২০২৫ সালে এখন পর্যন্ত দেশটিতে অন্তত ৩৪৭ জনের মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। এর আগে ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৩৪৫। ফলে টানা দ্বিতীয় বছরের মতো মৃত্যুদ- কার্যকরে সর্বোচ্চ অবস্থানে রয়েছে সৌদি আরব। রিপ্রিভ বলছে, এটি সংস্থাটির পর্যবেক্ষণ শুরুর পর থেকে সৌদি আরবের ‘সবচেয়ে রক্তক্ষয়ী বছর’। মৃত্যুদ-প্রাপ্তদের মধ্যে সম্প্রতি মাদক সংশ্লিষ্ট মামলায় দোষী সাব্যস্ত দুই পাকিস্তানি নাগরিকও রয়েছেন।
সংস্থাটির তথ্য মতে, মৃত্যুদ-প্রাপ্তদের অর্ধেকেরও বেশি ছিলেন বিদেশি নাগরিক। অনেক ক্ষেত্রে এসব দ- ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’-এর অংশ হিসেবে কার্যকর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও রিপ্রিভের হিসাব অনুযায়ী, প্রায় দুই-তৃতীয়াংশ মৃত্যুদ- মাদকবহির্ভূত অপরাধে দেওয়া হয়েছে, যা জাতিসংঘের মতে আন্তর্জাতিক মানবাধিকার মানদ-ের সঙ্গে অসংগতিপূর্ণ। চলতি বছরে মৃত্যুদ-প্রাপ্তদের মধ্যে একজন সাংবাদিক, পাঁচজন নারী এবং দুইজন যুবক রয়েছেন, যারা অপরাধ সংঘটনের সময় অপ্রাপ্তবয়স্ক ছিলেন বলে দাবি করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এসব ঘটনা বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।

