× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৬:৪৭ এএম

‘বিশ্বের  সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৬:৪৭ এএম

‘বিশ্বের  সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাশিয়ার

নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘সারমাত’-এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন একে বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্র বলে দাবি করেছেন। তার ভাষ্য অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্র পশ্চিমা বিশ্বের যেকোনো সমমানের অস্ত্রের তুলনায় কয়েক গুণ বেশি ধ্বংসক্ষমতা বহন করতে সক্ষম। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার সের্গেই কারাকায়েভ পরীক্ষার তথ্য পুতিনকে জানাচ্ছেন। মস্কোর দাবি, চলতি বছরের শেষ নাগাদ এই ক্ষেপণাস্ত্র যুদ্ধ প্রস্তুত অবস্থায় মোতায়েন করা হবে।

রাশিয়ার তথ্যমতে, ‘সারমাত’ প্রায় ৩৫ হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম এবং এটি পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। পশ্চিমা বিশ্বে এই ক্ষেপণাস্ত্র ‘শয়তান-২’ নামেও পরিচিত। দীর্ঘদিনের ব্যর্থতার পর এই পরীক্ষাকে বড় সাফল্য হিসেবে দেখছে মস্কো। এমন সময় এই পরীক্ষা চালানো হলো, যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’-এর মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে বিশ্বের দুই বৃহৎ পারমাণবিক শক্তির মধ্যে এখন কার্যকর কোনো নিয়ন্ত্রণ কাঠামো নেই। এদিকে ইউক্রেন যুদ্ধের মধ্যেই ভলোদিমির জেলেনস্কি রোমানিয়ায় নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন। সেখানে ইউরোপীয় নিরাপত্তা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!