× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০১:৩২ এএম

ভারতের বক্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান, দিল কঠোর সতর্কবার্তা

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০১:৩২ এএম

ভারতের বক্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান, দিল কঠোর সতর্কবার্তা

কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যকে ‘উস্কানিমূলক’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, সীমান্তে যেকোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ মোকাবিলায় পাকিস্তানের সক্ষমতা ও সংকল্পকে অবমূল্যায়ন করা উচিত হবে না। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা হলে তা কেবল আজাদ জম্মু ও কাশ্মীর নিয়েই হবে। একই সঙ্গে তিনি যেকোনো ‘দুঃসাহসিকতার’ জবাবে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। এর জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এ ধরনের বক্তব্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত কাশ্মীর বিরোধের বাস্তবতাকে অস্বীকার করে এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দেয়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও ভারতের বক্তব্যের সমালোচনা করে বলেন, রাজনৈতিক বক্তব্য দিয়ে আন্তর্জাতিক আইনি বাস্তবতা পরিবর্তন করা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, ভারতের বর্তমান নেতৃত্ব অভ্যন্তরীণ সংকট থেকে জনমত সরাতেই এমন আক্রমণাত্মক অবস্থান নিচ্ছে। পাকিস্তান পুনর্ব্যক্ত করেছে যে তারা শান্তিপূর্ণ সংলাপের পক্ষে থাকলেও দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখ-তা রক্ষায় কোনো আপস করবে না। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি কাশ্মীর ইস্যুতে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।

রূপালী বাংলাদেশ

Link copied!