× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাহাব উদ্দিন, চট্টগ্রাম

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০২:০৩ এএম

জঙ্গল সলিমপুর এখনো অশান্ত

ইয়াছিন বাহিনীর টার্গেটে আইনশৃঙ্খলা বাহিনী

সাহাব উদ্দিন, চট্টগ্রাম

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০২:০৩ এএম

ইয়াছিন বাহিনীর টার্গেটে  আইনশৃঙ্খলা বাহিনী

চট্টগ্রামের সীতাকু- উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ব্যাপক অভিযানের পরও থামছে না সন্ত্রাসী ইয়াছিন বাহিনীর অপতৎপরতা। যৌথবাহিনীর ওপর সশস্ত্র হামলা, নির্মাণাধীন সেনা সড়ক কেটে ফেলা, ক্যাম্পে হামলা, পানির লাইনে কীটনাশক মেশানোর চেষ্টা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারসহ নানা ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে বাহিনীটি।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্র জানায়, চার দশকেরও বেশি সময় ধরে সরকারি পাহাড় ও খাসজমি দখল করে জঙ্গল সলিমপুরে গড়ে ওঠে কয়েক হাজার অবৈধ ঘরবাড়ি। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। একসময় এলাকাটি ঘিরে ছিল সন্ত্রাসীদের সশস্ত্র পাহারা। সে সময় সেখানে বহিরাগতরা কার্যত প্রবেশ করতে পারত না।

চলতি বছর ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে এক চিহ্নিত আসামিকে গ্রেপ্তারে গেলে র‌্যাব-৭ এর সদস্যদের ওপর সংঘবদ্ধ সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা। ওই হামলায় র‌্যাব-৭ এর উপসহকারী পরিচালক (ডিএডি) মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। আহত হন র‌্যাবের আরও তিন সদস্য ও একজন সোর্স।

এরপর ৯ মার্চ সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্যের যৌথ অভিযানে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা বাহিনী। ওই অভিযানের পর এলাকাটিতে র‌্যাব ও পুলিশের দুটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়।

জানা গেছে, যৌথবাহিনীর অভিযানের পরও সন্ত্রাসীদের হামলা থামেনি। গত ২৫ মে আলীনগর এলাকায় যৌথবাহিনীর ক্যাম্পে গুলি চালানো এবং ভেকু দিয়ে নির্মাণাধীন ক্যাম্প ভেঙে ফেলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২৪২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে সীতাকু- থানায় মামলা করা হয়। মামলার প্রধান আসামি হিসেবে ইয়াছিন বাহিনীর প্রধান মো. ইয়াছিনের নাম থাকলেও তিনি এখনো আত্মগোপনে রয়েছেন।

সর্বশেষ গত রোববার আলীনগর এলাকায় যৌথবাহিনীর অস্থায়ী ক্যাম্পের পানির ট্যাংকে বিষাক্ত পদার্থ বা কীটনাশক মেশানোর ঘটনায় তিন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন। পুলিশ জানায়, ক্যাম্পে সরবরাহ করা পানির পাইপলাইনে পরিকল্পিতভাবে বিষাক্ত পদার্থ ঢেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে পরিষ্কার করা হয়েছে পুরো ট্যাংক। এদিকে অসুস্থ পুলিশ সদস্যরা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

পুলিশের ভাষ্য, দুর্বৃত্তরা ডিপ টিউবওয়েলের সংযোগস্থলের পাইপ কেটে সেখানে কীটনাশক ঢেলে দেয়। একই পাইপলাইন থেকে স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থীরাও পানি পান করত। ফলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। এই ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেন, যৌথবাহিনীর ক্যাম্পে পানিতে বিষ প্রয়োগের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। প্রাথমিক তদন্তে আলীনগরকেন্দ্রিক চিহ্নিত সন্ত্রাসীদের সম্পৃক্ততার ইঙ্গিত মিলেছে। রাস্তা কেটে দেওয়া, ক্যাম্পে হামলা কিংবা পানির লাইনে বিষ প্রয়োগÑ সবই পরিকল্পিত অন্তর্ঘাতমূলক কর্মকা-। এসব ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা করা হচ্ছে।

অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক বলেন, ডিপ টিউবওয়েলের পাইপলাইনে কীটনাশক মিশিয়ে মানুষ হত্যার অপচেষ্টা চালানো হয়েছে। শুধু যৌথবাহিনীর সদস্য নয়, স্থানীয় স্কুলের শিশুরাও এই পানি পান করত। এ ধরনের অমানবিক ঘটনার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

এদিকে ইয়াছিন বাহিনীর সদস্যরা ‘আলীনগর সমবায় সমিতি’ নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে নিয়মিত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। পাশাপাশি বিভিন্নভাবে যৌথবাহিনীর কার্যক্রমে বাধা দেওয়ারও চেষ্টা অব্যাহত রেখেছে তারা।

 

রূপালী বাংলাদেশ

Link copied!