সাঁকো
মুকুল হোসেন
ছোট্ট খোকা পার হবে আজ
বাঁশের তৈরি সাঁকো,
দুষ্টুমিষ্টি বন্ধুরা কেউ
ভয় দেখাবে নাকো।
সাঁকোর নিচে টলমলে জল
পাচ্ছে ভীষণ ভয় যে,
সাঁকোর উপর চড়ে খোকা
কান্না করে কয় যে।
পড়ে গিয়ে ব্যথা পেয়ে
কাঁদে অঝর ধারা,
খোকার কান্না শুনে মায়ে
হলো পাগলপারা।
দুষ্টুমিষ্টি বন্ধুদেরকে
মায়ে দিলে বকা,
খুশি মনে হাসে তখন
মায়ের প্রিয় খোকা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন