ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

বিশ্ব এলপিজি দিবস ২০২৬ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৭:০০ এএম

নিরাপদ, নির্ভরযোগ্য ও পরিচ্ছন্ন জ¦ালানি দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিশ্ব এলপিজি দিবস ২০২৬ উদযাপন করেছে ফ্রেশ এলপি গ্যাস। দিবসটি উপলক্ষে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) প্রধান কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে প্রতিষ্ঠানটি। কর্মসূচির উদ্বোধন করেন এমজিআইয়ের পরিচালক তানভীর মোস্তফা। ওয়ার্ল্ড লিকুইড গ্যাস অ্যাসোসিয়েশনের সদস্য এবং এমজিআইয়ের অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস দেশে প্রায় ৫০ লাখ সিলিন্ডারের মাধ্যমে লাখ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে।