এবি ব্যাংক পিএলসি সম্প্রতি ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম এবি ডাইরেক্ট অ্যাপে সংযুক্ত ফ্লেক্সক্রেড পরিচালিত এআই-ভিত্তিক ডিজিটাল ঋণসেবা ‘এবি ই-লোন’-এর পাইলট কার্যক্রমের উদ্বোধন করেছে। এবি ব্যাংকের এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহাদেব সরকার সুমন এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান, ফিন্স লিমিটেড, ইউএইর চিফ স্ট্র্যাটেজি অফিসার ড্যানিয়েল শ্রেষ্ঠা এবং ফিন্স লিমিটেডের কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) তুষার হাসান।

