ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

জটিল রোগে আক্রান্তদের চিকিৎসায় পাশে দাঁড়ালো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৬:৫৬ এএম

সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় গুরুতর রোগের চিকিৎসায় ৬ জন রোগীকে আর্থিক সহায়তা প্রদান করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। গত সোমবার স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত রোগীদের স্বজন/মনোনীত ব্যক্তির হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। ক্যানসারে আক্রান্ত বরগুনার মো. ইয়াসীন, যশোরের মো. আবু তালেব ঢালী ও টাঙ্গাইলের মো. আজগর আলী, কিডনি রোগে আক্রান্ত গাইবান্ধার মো. আবদুল্লাহ সোয়াইব নূর ও হবিগঞ্জের আরিফ আফতাব এবং স্পাইনাল কর্ড সার্জারির জন্য কিশোরগঞ্জের মো. জাকারিয়া হোসেনকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।