রাজধানীর মিরপুর ১০-এ প্রথম ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ মেডিপ্লেক্স। বুধবার এই ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারের উদ্বোধন করেন আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসেন। এর মধ্য দিয়ে নির্মাণশিল্প, ভোগ্যপণ্য, প্রযুক্তি ও সেবা খাতের পর এবার স্বাস্থ্যসেবা খাতেও যুক্ত হলো আকিজ রিসোর্স। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসেন, আকিজ মেডিপ্লেক্স লিমিটেডের চিফ বিজনেস অফিসার আবু জাফর ইকবাল আহমেদ।

