ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নেহরুকে পেছনে ফেলে দীর্ঘসময়ের প্রধানমন্ত্রী মোদি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৭:০৭ এএম
ছবি: সংগৃহীত

ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ক্ষমতায় থাকার দিক থেকে তিনি এখন দেশের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী।

বুধবার ৪ হাজার ৩৯৯ দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার মাইলফলক স্পর্শ করেন মোদি। এর ফলে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দীর্ঘদিনের রেকর্ড অতিক্রম করেন।

জওহরলাল নেহরু ১৯৫২ সালের ১৩ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং ১৯৬৪ সালের ২৭ মে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্বে ছিলেন। ওই সময়ে তিনি মোট ৪ হাজার ৩৯৮ দিন প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত ছিলেন।

নতুন এই অর্জনের পর বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অভিনন্দন বার্তা পেয়েছেন নরেন্দ্র মোদি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের গণতান্ত্রিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।