ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৫ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৭:৩০ এএম

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন পাঁচরুখী গ্রামের মাদ্রাসা ‘দারুল হাদিস সালাফিয়াহর বালক হোস্টেলের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে ২৫ (পঁচিশ) লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গত শনিবার শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ কে. এম. হারুনুর রশীদ, মাদ্রসা দারুল হাদিস সালাফিয়াহ’র প্রিন্সিপাল মুহাম্মাদ মাসউদুল আলমের কাছে ওই অনুদানের চেক প্রদান করেন।