বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে আয়োজন করেছে তাদের গ্রাহক এনগেজমেন্ট ইভেন্ট ‘হোন্ডা ম্যাংগো ফেস্ট-২০২৬’। দিনব্যাপী এই অনুষ্ঠানে রাইডারদের বিভিন্ন কার্যক্রম, কমিউনিটি ইন্টারঅ্যাকশন এবং স্থানীয় সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন দেখা গেছে। বক্তব্য রাখেন বিএইচএলের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুসুমু মরিয়াওয়া, বিএইচএলের চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশেকুর রহমান।

