ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

পূবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের ২য় ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৭:৩২ এএম

পূবালী ব্যাংক পিএলসির বরিশাল অঞ্চলের আওতাধীন সব শাখা ব্যবস্থাপক, উপশাখা ব্যবস্থাপক ও ইসলামিক ব্যাংকিং উইন্ডো ব্যবস্থাপকদের নিয়ে ২য় ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন জেনারেল ব্যাংকিং অ্যান্ড অপারেশন বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ।