ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

উপজেলা পরিদর্শন

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৭:২৪ এএম

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন রাঙামাটির রাজস্থলী উপজেলা পরিদর্শন করেছেন। গতকাল রোববার সকালে তিনি সেখানে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম ও উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। এরপর তিনি উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে বিভিন্ন দপ্তরের বিদ্যমান সমস্যাগুলো শুনে তিনি তা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। এ সময় জেলা প্রশাসক নাজমা আশরাফী ও ভারপ্রাপ্ত ইউএনও রায়হানুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিশনারের এ সফর উপজেলায় উন্নয়ন কর্মকা-ের গতি বৃদ্ধি ও জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।