ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

ক্ষুদ্র উদ্যোক্তাদের ৭ শতাংশ সুদে ঋণ দিতে ইউসিবির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৩:০১ এএম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তারা মাত্র ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা নিতে পারবেন। দেশজুড়ে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ সুবিধা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ইউসিবি। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসপিডি) পরিচালক নওশাদ মুস্তফা এবং ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।