ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬

১৬ বিশিষ্ট নারী উদ্যোক্তাকে সম্মাননা দিল ঢাকা ব্যাংক

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৩:০২ এএম

আন্তর্জাতিক এমএসএমই দিবস ২০২৬ উপলক্ষে ১৬ বিশিষ্ট নারী উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে ঢাকা ব্যাংক পিএলসি। গত রোববার ঢাকার গুলশানে অবস্থিত ঢাকা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ঢাকা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইমার্জিং মার্কেট অফিসার মো. মোস্তাক আহমেদ। এ ছাড়া অংশগ্রহণকারী উদ্যোক্তারা তাদের উদ্যোক্তা জীবনের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং অতিথিবৃন্দ এ উপলক্ষে বক্তব্য প্রদান করেন।