ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

পুবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস ধানমন্ডি’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৬:৪১ এএম

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং ‘এক দেশ এক ছজ লেনদেন ইধহমষধ ছজ বাস্তবায়নের লক্ষ্যে পুবালী ব্যাংক পিএলসি ধানমন্ডি শাখার উদ্যোগে ‘ক্যাশলেস ধানমন্ডি’ শীর্ষক একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এবং পুবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হালিম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী।