সাউথইস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি সফলভাবে ‘ব্যামেলকো সম্মেলন-২০২৬’-এর আয়োজন করেছে। সম্মেলনে সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধ বিভাগের অতিরিক্ত পরিচালক অমিতাভ চক্রবর্তী মানি লন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধের জন্য নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালনে ব্যাংকের করণীয় সম্পর্কে বিস্তারিত ও তথ্যবহুল সেশন পরিচালনা করেন।

