ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

প্রিমিয়ার ব্যাংকে নারী স্বাস্থ্য ও মানসিক সুস্থতা বিষয়ে সচেতনতামূলক সেশন

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০১:৪১ এএম

নারীর সুস্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং কর্মক্ষেত্রে তাদের অবদানকে গুরুত্ব দিয়ে প্রিমিয়ার ব্যাংক ও অ্যাপিকেয়ারের যৌথ উদ্যোগে একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ের লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের নারী কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মঞ্জুর মফিজ, উপব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক অমলেন্দু রায় এবং মানবসম্পদ বিভাগের প্রধান (ইনচার্জ) ডিপিপি মো. মইনুল হক সিরাজী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারের এসএভিপি নওরিন নকীব।