মানসম্মত প্রশ্নপত্র প্রণয়ন এবং কার্যকর অ্যাসেসমেন্ট রুব্রিক্স তৈরির দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) ‘আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) ভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন ও অ্যাসেসমেন্ট রুব্রিক্স’বিষয়ক একটি ব্যবহারিক প্রশিক্ষণ কর্মশালা দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ^বিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আইএসইউর ট্রেজারার প্রফেসর এইচ.টি.এম. কাদের নেওয়াজ।

